• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশকে ধবংস করার জন্য দুইতিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে : আইনমন্ত্রী

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৫:০৪
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৫:০৪

960002

বাংলাদেশকে ধবংস করার জন্য দুইতিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে : আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ধবংস করার জন্য দুই তিনটি রাজনৈতিক দল খুব চেষ্টা করছে। সে সব ষড়যন্ত্র সম্পর্কে জনগণকে সজাগ থাকতে হবে। আমাদের বিশ্বাস সেসব ষড়যন্ত্র বাংলাদেশের মানুষই প্রতিহত করবে এবং ছিন্ন ভিন্ন করে দিবে।

মঙ্গলবার (২ মে) সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শোনলোইঘর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনি প্রচারণার পথসভায় এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘একমাত্র শেখ হাসিনার আমলে উন্নয়ন সম্ভব। বাংলাদেশের মানুষের টাকায় পদ্মা সেতু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনকে গৃহ দিচ্ছে। জনগণ যদি তার হাতকে শক্ত করে এবং নৌকা মার্কায় আওয়মীলীগকে ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেন। তাহলে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত থাকবে।’

এর আগে মন্ত্রী মনিয়ন্দ ইউনিয়নি পরিষদের এক পথ সভা করেন। পথসভায় তিনি আগামী জাতীয় নির্বাচনে সবার কাছে নৌকা মার্কায় ভোট চেয়েছেন। পরে মনিয়ন্দ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথ সভা করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, আখাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানী ও মনিয়ন্দ ইউনিয়ন ভোট পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী দীপক-সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com