• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির রিমান্ডে

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৬:১১
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৬:১১

নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির রিমান্ডে

নিউজ ডেস্ক

রাজধানীর শেরেবাংলা থানার নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন মুসাব্বিরকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল সোমবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আটক করা হয় তাকে। এরপর ২০২১ সালের ১৮ আগস্ট শেরেবাংলা নগর থানা এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।