• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৯:৫১
আপডেট: মঙ্গলবার, ২ মে, ২০২৩ ৯:৫১

966369

সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা গ্রেফতার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৮১ কেজি গাজাঁ ও একটি মাইক্রোগাড়ীসহ মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মো. জাহাঙ্গীর আলম @ শামীম (৩০) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।
মঙ্গলবার (৫ এপ্রিল) শেষ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম @ শামীম কুমিল্লা জেলার লালমাই থানার উৎসব পদুয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ
অধিনায়ক জানান, ধৃত জাহাঙ্গীর একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। মূলত সে মাইক্রো গাড়ীর চালক। সে দীর্ঘদিন যাবৎ মাইক্রো গাড়ী চালনোর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে বড় বড় মাদকের চালান নিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।
সে মাইক্রো গাড়ীতে মাদক বহন ছাড়াও বিভিন্ন অভিনব পদ্ধতিতে মাদকের চালান বহন করে থাকে। তার মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট রয়েছে। সে মাদকের বড় বড় চালান নিয়ে তার সিন্ডিকেটের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পৌঁছে দেয়। উক্ত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মো. জাহাঙ্গীর আলম @ শামীমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com