• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্থায়ীভাবে বহিষ্কার হতে পারেন জাহাঙ্গীর

প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩ ৪:০০
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩ ৪:০০

Capture 24

স্থায়ীভাবে বহিষ্কার হতে পারেন জাহাঙ্গীর

নিউজ ডেস্ক

আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার হতে পারেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার দায়ে এ বহিষ্কারাদেশ আসতে পারে। ওয়াশিংটনে সফররত দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। মঙ্গলবার (২ মে) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমন্বয় টিমের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

জানা গেছে, বৈঠকে উপস্থিত নেতারা বলেছেন, এর আগেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার কারণে বহিষ্কার হয়েছিলেন জাহাঙ্গীর আলম। পরে আওয়ামী লীগ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সেই প্রত্যাহারের যে শর্ত ছিল সেটিকে তিনি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। এর ফলে, জাহাঙ্গীর আলমকে স্থায়ী বহিষ্কার এবং তার সঙ্গে বিএনপি-জামায়াতের যোগসূত্র আছে কি না, সেটি খতিয়ে দেখার বিষয়ে আলোচনা হয়। এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, জাহাঙ্গীরের বিষয়ে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই সিদ্ধান্ত হবে।

বৈঠকে শুরুতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খান তার নির্বাচনী এলাকার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। তার বক্তব্যের পর সমন্বয় টিমের নেতারা বক্তব্য রাখেন। বৈঠকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা টিমের প্রধান সমন্বয়ক ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সমন্বয়ক দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সমন্বয় টিমের উপদেষ্টা ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com