• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিসিক নির্বাচন : মেয়র পদে ২, কাউন্সিলরে ১৬৯ জনের মনোনয়ন সংগ্রহ

প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩ ৬:০৪
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩ ৬:০৪

 

নিউজ ডেস্ক
সিলেট সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে চলছে মনোনয়ন সংগ্রহ। গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা।

বুধবার (৩ মে) বিকাল ৪টা পর্যন্ত মেয়র পদে ২ ও কাউন্সিলর পদে ১৬৯ জন মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে মেয়র প্রার্থী দুজন (স্বতন্ত্র) কিনেছেন মনোনয়ন। আর কাউন্সিলর পদে ১৬৯ জনের মধ্যে ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে (মহিলা কাউন্সিলর) ৪০ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে (পুরুষ কাউন্সিলর) ১২৯ জন মনোনয়ন ফরম কিনেছেন।

মেয়র পদে মনোনয়ন কেনা দুজন হলেন- মোহাম্মদ আবদুল হানিফ ওরফে কুটু ও মোহাম্মদ আব্দুল মান্নান খান।

এসব তথ্য সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

তিনি জানান- সংরক্ষিত (মহিলা কাউন্সিলর)-এর মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন , ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ১ জন, ৬নং ওয়ার্ডে ১ জন, ৮নং ওয়ার্ডে ১ জন, ১০নং ওয়ার্ডে ৩ জন, ১১নং ওয়ার্ডে ৪ জন, ১২নং ওয়ার্ডে ৫ জন, ১৩নং ওয়ার্ডে ১০ জন ও ১৪নং ওয়ার্ডে ১ জন কিনেছেন মনোনয়ন ফরম।

আর সাধারণ (পুরুষ কাউন্সিলর)-এর মধ্যে ১নং ওয়ার্ডে ১ জন , ৩নং ওয়ার্ডে ২ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ২ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন, ৯নং ওয়ার্ডে ৩ জন, ১০নং ওয়ার্ডে ৪ জন, ১১নং ওয়ার্ডে ২ জন, ১২নং ওয়ার্ডে ১ জন ও ১৩নং ওয়ার্ডে ২ জন, ১৪নং ওয়ার্ডে ১ জন , ১৫নং ওয়ার্ডে ৪ জন, ১৭নং ওয়ার্ডে ১ জন, ১৮নং ওয়ার্ডে ২ জন, ২১নং ওয়ার্ডে ২ জন, ২২নং ওয়ার্ডে ৬ জন, ২৩নং ওয়ার্ডে ১ জন, ২৪নং ওয়ার্ডে ১ জন, ২৫নং ওয়ার্ডে ৩ জন, ২৭নং ওয়ার্ডে ৪ জন, ২৮নং ওয়ার্ডে ২ জন, ২৯নং ওয়ার্ডে ৬ জন, ৩০নং ওয়ার্ডে ৯ জন , ৩১নং ওয়ার্ডে ৫ জন, ৩২নং ওয়ার্ডে ২ জন, ৩৩নং ওয়ার্ডে ৭ জন, ৩৪নং ওয়ার্ডে ৮ জন, ৩৫নং ওয়ার্ডে ১ জন, ৩৬নং ওয়ার্ডে ৩ জন, ৩৭নং ওয়ার্ডে ১০ জন, ৩৮নং ওয়ার্ডে ৮ জন, ৩৯নং ওয়ার্ডে ৫ জন, ৪০নং ওয়ার্ডে ৪ জন, ৪১নং ওয়ার্ডে ৪ জন এবং ৪২নং ওয়ার্ডে ৫ জন।

উল্লেখ্য, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম