• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ১:২৬
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ১:২৬

9666655

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

নিউজ ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছয় দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফিরবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৩টায় হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেল ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে।

গত ২৯ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ভর্তি করানো হয় খালেদা জিয়াকে।

ওই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, খালেদা জিয়ার বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করানোর দরকার। যেগুলো বাসায় থেকে করানো সম্ভব নয়। এ জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এদিকে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে আছেন তার গৃহকর্মী ফাতেমা। এছাড়া ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দ মর্শিলা রহমানও হাসপাতালে আসা-যাওয়া করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com