• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোলায় অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩ ১:৪৭

9663323

ভোলায় অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভোলা প্রতিনিধি॥
ভোলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবী।
বৃহস্পতিবার (৪ মে) গভীর রাতে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে মুদি, চায়ের দোকান ও পার্টেসের দোকানসহ অন্তত ১১টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুন চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা ডাক-চিৎকার দিয়ে আগুন নেভানোর চেস্টা করেন। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এ সময়ের মধ্যে ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
ইলিশ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ করছে ফায়ার সাভির্স ও পুলিশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com