• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তলবের পর আজমত বললেন, ইসির আচরণবিধি মেনে চলব

প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩ ৫:০৬
আপডেট: রবিবার, ৭ মে, ২০২৩ ৫:০৬

960003 4

তলবের পর আজমত বললেন, ইসির আচরণবিধি মেনে চলব

নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খান।

নির্বাচন কমিশনের তলবে রবিবার (৭ মে) বিকেলে নির্বাচন ভবনে শুনানিতে অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এসময় উপস্থিত ছিলেন। আচরণবিধি ভঙ্গ করায় আজমত উল্লাহ খানের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে গত ৩০ এপ্রিল তাকে তলব করেছিল কমিশন।

শুনানি শেষে আজমত উল্লাহ খান সাংবাদিকদের বলেন, আমাকে দুটো চিঠি দেওয়া হয়েছিল। এতে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছিল, আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। একজন প্রার্থী হিসেবে শুধু নয়, দেশের নাগরিক হিসেবে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। নির্বাচনি আচরণবিধি যেটা রয়েছে, এটা আমার কমিটমেন্ট যে, এই আচরণবিধি সম্পূর্ণ মেনে চলব। আমার বক্তব্য ওনারা নিয়েছেন। তারপর যে সিদ্ধান্ত আসবে তা মাথা পেতে নেব। আমি আমার অবস্থান তুলে ধরেছি। রেজাল্ট আসুক, তারপর আপনারা জানবেন।

মন্ত্রীরা আপনারা পক্ষে ভোট চাইছেন– বিষয়টি সাংবাদিকরা সামনে আনলে আজমত বলেন, আমি আমার অবস্থানটা তুলে ধরেছি। যে সভা ওনারা করেছেন সেটা হয়ত অজ্ঞতার কারণে হতে পারে। হতে পারে যে এটা যেহেতু সিটি কর্পোরেশনে বাইরে…। যাই হোক আমার অবস্থান সম্পূর্ণভাবে তুলে ধরতে সক্ষম হয়েছি। এখন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।

মিছিলসহ মনোনয়নপত্র জমা দিয়েছেন– এ বিষয়ে জানতে চাইলে আজমত উল্লাহ খান বলেন, দিস ইজ নট কারেক্ট। মিছিল নিয়ে এটা ঠিক নয়। আপনার কি দেখাতে পারবেন কোনো মিছিল নিয়ে গিয়েছি। এনি স্লোগান ওয়াজ রেইজড? আপনাদের বুঝতে হবে আমি পাঁচ জন নিয়ে গিয়েছি। আপনারাই সেখানে ছিলেন কমপক্ষে দেড়শ। সেই দিন শুধু আমার মনোনয়নপত্রই জমা ছিল না, সেদিন কিন্তু কাউন্সিলরদের মনোনয়নপত্র জমা ছিল। যে গেটটা ছিল, সেই গেটে আমি পাঁচ জন নিয়ে ঢুকেছি।

অন্য কাউকে তো তলব করা হলো না– এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমি আইন ভঙ্গ করি নাই। আমি আবারও বলছি, জ্ঞাতসারে আইন, নিয়ম, নীতি আমি লঙ্ঘন করিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com