• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে তরুনের মৃৃত্যু

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৩:০২
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৩:০২

96666352

নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে তরুনের মৃৃত্যু

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে ইটভাঙ্গা মেশিন উল্টে রমজান মৃধা (১৮) নামের এক তরুনের মৃত্যু হয়েছে। এ সময় মেশিনটির চালক আজিজুল শেখ (১৯) নামের অপর এক তরুন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার ( ৮ মে ) সকাল ৮টার দিকে উপজেলার শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কের বকুলতলা নামক স্থানে। নিহত রমজান মৃধা উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের নুর ইসলামের ছেলে। আর আহত আজিজুল শেখ পিরোজপুর সদর উপজেলার কলাখালী গ্রামের ছরোয়ার শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় মানিক হাওলাদার জানান, ইটভাঙ্গা মেশিনটি পিরোজপুরের সরদ উপজেলার কলাখালী থেকে নাজিরপুরের শ্রীরামকাঠীর দিকে যাচ্ছিলো। এ সময় মেশিনটি স্থানীয় বকুলতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ওই গাড়িতে থাকা রমজান মৃধা ও চালক আজিজুল শেখ গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে রমজানকে নাজিরপুর উপজেলা হাসপাতালে ও আজিজুল শেখকে জেলা হাসপাতালে প্রেরন করা হয়।
নিহতের মামা শফিকুল শেখ জানান, তার ভাগ্নে রমজান কলাখালীতে নানা বাড়িতে থাকতো। ওই দিন সকালে তারা ইট ভাঙ্গতে মেশিন নিয়ে মামা আজিজুলকে নিয়ে ইটভাঙ্গতে বের হয়। ইটভাঙ্গা মেশিন উল্টে তারা আহত হয়। আহত রমজানকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমক্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসমিন জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের সুরাতহাল করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com