• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কোটি দর্শকদের ভালোবাসায় সিক্ত আদর-বুবলীর ‘খেলা হবে’

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৫:২৫
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৫:২৫

9966633369

কোটি দর্শকদের ভালোবাসায় সিক্ত আদর-বুবলীর ‘খেলা হবে’

বিনোদন ডেস্ক

ঈদে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘লোকাল’। এতে জুটি বেঁধে উপস্থিত হয়েছেন সময়ের সম্ভাবনাময় চিত্রনায়ক আদর আজাদ ও আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমা মুক্তির আগে ১৭ এপ্রিল মুক্তি পায় ‘লোকাল’ সিনেমার গান ‘খেলা হবে’। মাত্র ২০ দিনে গানটি সোশ্যাল মিডিয়ায় ১ কোটি দর্শক উপভোগ করেছেন।

‘লোকাল’ টিম থেকে জানানো হয়েছে, ২০ দিন পর আজ ৮ মে পর্যন্ত ক্লিওপেট্রা ফিল্মসের ইউটিউব চ্যানেলে ২ মিলিয়ন ভিউ, টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ১.২ মিলিয়ন ভিউ ও বুবলীর ফেসবুক পেজে ২.১ মিলিয়ন ভিউসহ কপিরাইট ফ্রি থাকায় ১০০+ ফেসবুক পেজ/আইডি ও ইউটিউব চ্যানেলে মোট ১০+ মিলিয়ন তথা ১ কোটির বেশি দর্শক দেখেছেন।

যা এবারের ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা ও কলকাতায় মুক্তি পাওয়া বাংলাভাষার যেকোনো গানের তুলনায় বেশি। গানটিতে আদর আজাদ-বুবলীর নাচ, কোরিওগ্রাফি প্রশংসা পাচ্ছে। টিকটকসহ নানা রকম বিনোদনমূলক সোশ্যাল মিডিয়াতেও গানটি ঝড় তুলেছে।

এ গানের সাফল্য নিয়ে ‘লোকাল’ সিনেমার নায়ক আদর আজাদ ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘সত্যিই আমরা আমাদের প্রিয় এই দর্শকদের ভালোবাসা কোনদিন ভুলতে পারবো না…’

‘লোকাল’ সিনেমার পরিচালক বলেন, ‘আমরা আমাদের দর্শকের কাছে কৃতজ্ঞ। তারা এখনও যেভাবে বাংলা তথা বাংলাদেশের সিনেমার পাশে রয়েছেন, সেটা অবিশ্বাস্য। আমি আমাদের দর্শকদের উদ্দেশে শুধু বলব, আপনারা এই ভালোবাসা অব্যাহত রাখলে বাংলা তথা বাংলাদেশের সিনেমা বিশ্বব্যাপী সমাদৃত হবে।’

এদিকে, নায়িকা বুবলীর দুটি সিনেমা এবার মুক্তি পেয়েছে। একটি ‘লোকাল’ অন্যটি ‘লিডার, আমিই বাংলাদেশ’। শুরুর দিকে ‘লোকাল’ নিয়ে বেশ সরব ছিলেন নায়িকা। কিন্তু হঠাৎ করেই তিনি কেবল ‘লিডার’র প্রচারে মনোযোগী হয়ে ওঠেন। তবে মজার তথ্য হলো, বুবলীর পেজে দুটি সিনেমার যত কন্টেন্ট শেয়ার করা হয়েছে, তার মধ্যে ‘খেলা হবে’ গানটিতে দর্শক সাড়া সবচেয়ে এগিয়ে।

‘খেলা হবে’ গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। এতে কণ্ঠ দিয়েছেন আয়ুশ দাস ও চৈতীপর্ণা দে। এর সুর ও সঙ্গীত করেছেন আয়ুশ দাস।

উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তি পাওয়া লোকাল সিনেমাটি ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শক চাহিদার ফলে প্রতি সপ্তাহেই হল সংখ্যা বেড়েই চলেছে এবং সিনেমাটি হিট পওয়ার পথে এগিয়ে রয়েছ।

Play


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com