• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৪ জন

প্রকাশ: সোমবার, ৮ মে, ২০২৩ ৭:১৪
আপডেট: সোমবার, ৮ মে, ২০২৩ ৭:১৪

Capture 63

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৯ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন রয়েছেন। এই সময়ে ডেঙ্গুতে কেউ মারা যাননি।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার ৫৩টি সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৭০ জন এবং অন্যান্য বিভাগে ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ১ হাজার ১২৩ জন রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকায় ৬২৫ জন এবং ঢাকার বাইরে ৪৯৮ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ২৯ জন। এর মধ্যে ঢাকায় ৫৪৭ ও ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৪৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com