• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

সাগরে গভীর নিম্নচাপ, চার বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩ ২:২৬
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩ ২:২৬

সাগরে গভীর নিম্নচাপ, চার বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

নিউজ ডেস্ক

গভীর নিম্নচাপে পরিণত হয়েছে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি। আরো ঘনীভূত হয়ে এটি ঘূর্ণিঝড় মোখায় পরিণত হতে পারে। এর প্রভাবে সাগর উত্তাল অবস্থায় আছে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১০ মে) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১ নম্বর সতর্ক সংকেত দেখানোসহ মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি কাল ছিল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৭৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে, আজ সকালে সেটি ১৫ কিলোমিটার এগিয়ে এসে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ছিল ১ হাজার ৪৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, এখন আছে ১ হাজার ৪৭০ কিলোমিটার দক্ষিণে, মোংলা সমুদ্রবন্দর থেকে ছিল ১ হাজার ৫৮৫ কিলোমিটার দক্ষিণে, এখন আছে ১ হাজার ৫৫০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে আছে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ছিল ১ হাজার ৫৩৫ কিলোমিটার দক্ষিণে, এখন আছে ১ হাজার ৫০৫ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

এটি আরো ঘনীভূত হয়ে ১১ মে পর্যন্ত উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে ক্রমান্বয়ে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com