• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাতক্ষীরায় দ্বিতীয় ধাপে হিমসাগর আম সংগ্রহ শুরু

প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩ ৭:২৩
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩ ৭:২৩

96666323 3

সাতক্ষীরায় দ্বিতীয় ধাপে হিমসাগর আম সংগ্রহ শুরু

সাতক্ষীরা প্রতিনিধি

আমের গুনগত মান বজায় রেখে নিরাপদ বাজারজাতকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের বেধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী সাতক্ষীরা জেলাব্যাপী দ্বিতীয় ধাপে গাছ থেকে হিমসাগর আম সংগ্রহ শুরু হয়েছে। বুধবার (১০ মে) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার শুইলপুর গ্রামের জালালতলায় মোড়লের আমবাগানে আনুষ্ঠানিকভাবে গাছ থেকে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।

এদিকে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে ১ জুনের পরিবর্তে আগামী ১৮ মে ল্যাংড়া ও ১৫ জুনের পরিবর্তে ২৮ মে আম্রপালি আম সংগ্রহের দিন নির্ধারন করা হয়েছে।

গত ৫ মে প্রথম ধাপে গোপালভোগ, গোবিন্দভোগ, বোম্বাই, গোলপখাস, বৈশাখীসহ স্থানীয় জাতের আম গাছ থেকে সংগ্রহ শুরু হয়। আবহাওয়া আর মাটির গুণাগুণের কারণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগেই পাকে। তবে চাষিরা বলছে আম সংগ্রহের সময় নির্ধারণে কিছুটা বিলম্ব হওয়ায় জেলার বাইরে থেকে ব্যবসায়ীরা না আসায় বাজারে আমের দাম কিছুটা কম।

জেলা প্রশাসন প্রশাসক বলছেন, বাজারে গুনগত মানের আম সরবরাহের জন্য কৃষিবিভাগ ও জেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে আম সংগ্রহের দিন করা হয়েছিল। বৃষ্টি ও প্রচন্ড রোদের কারণে আম পাকা শুরু হয়েছে। তাই কৃষকদের কথা চিন্তা করে আম সংগ্রহের সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা ভূমি কর্মকর্তা মো. আজাহার আলী, কৃষি কর্মকর্তা অসিম উদ্দীন, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদ চেয়াম্যন নাজমুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com