• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিসিক নির্বাচনে কাউকে প্রার্থী না হতে তারেকের নির্দেশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ১২:৫২
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ১২:৫২

966630 1

সিসিক নির্বাচনে কাউকে প্রার্থী না হতে তারেকের নির্দেশ

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে অংশগ্রহণ না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১০ মে) রাতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ নির্দেশনা দেন তিনি।

এছাড়াও সিলেটজুড়ে বিএনপির দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার ও পুলিশী হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ফুরিয়ে আসছে। চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে দমিয়ে রাখতেই নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এই সরকারের শেষ রক্ষা হবে না। তাদেরকে বিদায় নিতেই হবে। গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে সিলেট মহানগর বিএনপিকে শক্তিশালী করতে হবে।

সন্ধ্যা ৭টা থেকে পৌনে এক ঘন্টার বৈঠকে অংশ নেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি পালনের উপর গুরুত্ব দেন। গ্রেফতারকৃত নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও অবিলম্বে আটক সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানান । আটককৃত নেতাকর্মীদের আইনী সহায়তা প্রদান ও তাদের পরিবারের পাশে
থাকার জন্য মহানগর বিএনপি নেতৃবৃন্দের প্রশংসা করেন।

বৈঠকে মহানগরের ২৭ টি ওয়ার্ডসহ নতুন ১৫টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। সিটি নির্বাচনে কোন নেতাকর্মী যাতে অংশ গ্রহণ না করে সে ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়ে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নিতে মহানগর নেতৃবৃন্দের প্রতি নির্দেশ দেন।

রাত ৯টার দিকে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। এসময় মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com