• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

সুখ নিয়ে যে বার্তা দিলেন ঢালিউডের তারকা বুবলী

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ৮:২৪
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ ৮:২৪

 

বিনোদন ডেস্ক

ঢালিউডের তারকা দম্পতি শাকিব-বুবলীর ওই পুরোনো কাসুন্দি ঘাটা হচ্ছে আবার। এবার অবশ্য কাসুন্দির কৌটার ঢাকনা শাকিব নিজেই খুলে দিয়েছেন। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলীর সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দেন শাকিব খান। এটাও জানান যে, তার সঙ্গে আর কোনো সিনেমায় অভিনয়ও করবেন না বলে জানান তিনি।

শাকিবের সেই সাক্ষাৎকারটি বুবলীর চোখ এড়ায়নি। স্বাভাবিকভাবে তিনি কথাগুলো সহজভাবে নেননি। সামাজিক মাধ্যমে জানিয়েছেন প্রতিক্রিয়া। ওই প্রতিক্রিয়া জানানোর একদিন যেতেই সামাজিক মাধ্যমে নতুন এক বার্তা দিলেন বুবলী।

আজ (১১ মে) নিজের ফেসবুকে বেশ কয়েকটি ছবি দিয়েছেন বুবলী। শাড়িতে নিজেকে মেলে ধরেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘সুখ নির্ভর করে আমাদের ওপর।’ বুবলীর ওই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে। অনুরাগীরাও জানিয়েছেন শুভকামনা।

এর আগে শাকিবের সাক্ষাৎকার নিয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি লিখেছিলেন, ‘মিস্টার শাকিব খান, আপনার বিশেষ কিছু সাক্ষাৎকার খুব অপরিচিত লাগে কেমন যেন! বাস্তবে দেখা আপনার সাথে মেলে না। আপনি কি সবসময় সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানেও মাঝেমাঝে কথা বলেন? নাকি আপনার হয়ে আপনার একান্ত মুখপাত্ররাও কথা বলে? কিছুদিন পর পর হঠাৎ হঠাৎ করে আমাকে নিয়ে আপনার এ রকম নিউজ দেখে খুব অবাক হয়ে ভাবি, হচ্ছেটা কী!’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম