• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

জাতীয়

পলাতক অপশক্তি কেন ঘৃণিত, দেশে-বিদেশে তারা প্রমাণ করেছে: মাহ্দী আমিন

প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৫:৫৪
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ ৫:৫৪

পলাতক অপশক্তি কেন ঘৃণিত, দেশে-বিদেশে তারা প্রমাণ করেছে মাহ্দী আমিন
 

শীর্ষ খবর ডেস্ক
ছবি : সংগৃহীত
পলাতক অপশক্তি কেন ঘৃণিত ও ধিকৃত, তা তারা দেশে-বিদেশে নিজেরাই প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবনের সামনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পলাতক অপশক্তির সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মাহ্দী আমিন বলেন, গত কয়েক দিনে দেশে ও বিদেশে নিষিদ্ধ সংগঠনের যে সহিংসতা ও নাশকতা আমরা দেখেছি, তা থেকেই প্রমাণিত হয় কেন ঘৃণিত ও ধিকৃত অবস্থায় ফ্যাসিস্ট নেত্রী, তার পুরো পরিবার-পরিজন, তাদের মন্ত্রিসভা, সংসদ সদস্য এমনকি বায়তুল মোকাররমের খতিবসহ তাদের নিয়োগপ্রাপ্ত সবাইকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল। তাদের সেই চরিত্র ও অবস্থার আজও কোনো পরিবর্তন হয়নি।

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্যের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আজও দেশের প্রতিটি গণতন্ত্রকামী ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে মানবাধিকার, আইনের শাসন ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে চায়। ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের এই ইস্পাতকঠিন ঐক্যই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, অনেক জায়গায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে। তবে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহিষ্ণুতা, ধৈর্য ও আন্তরিকতার সঙ্গে দেশের স্থিতিশীলতা বজায় রাখার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম