• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ঝিনাইদহে সংঘবন্ধ ধর্ষণের দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ

প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩ ৫:৪৮
আপডেট: সোমবার, ১৫ মে, ২০২৩ ৫:৪৮

9666636 9

ঝিনাইদহে সংঘবন্ধ ধর্ষণের দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সংঘবন্ধ ধর্ষণের দায়ে ৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৮ আগস্ট সদর উপজেলার খাজুরা গ্রামের ৭ম শ্রেণীর স্কুলছাত্রী তার ঘরে ঘুমিয়ে ছিলো। ঘুম থেকে উঠে মাকে না পেয়ে বাড়ির পাশে একটি মোড়ে খুজতে যায়। সেসময় একই এলাকার বাদশা তাকে অপহরণ করে পার্শবর্তী একটি আম বাগানে নিয়ে যায়। সেখানে বাদশা, রুহুল আমিন ও মনু মিয়া ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে তামান্না পার্কের একটি ঘরে আটকে রাখে। রাত ১২ টার ছাড়া পেয়ে মেয়েটি বাড়িতে আসে। এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে পরদিন সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। তদন্ত শেষে ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত বাদশা, রুহুল আমিন ও মনু মিয়াকে ফাঁসির আদেশ দেয়। একই সাথে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com