• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বগুড়ায় হারানো হয়েছে, প্রতিবাদে ঢাকায় ভোট করছি : হিরো আলম

প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ৭:৩৬
আপডেট: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ৭:৩৬

Capture 73

বগুড়ায় হারানো হয়েছে, প্রতিবাদে ঢাকায় ভোট করছি : হিরো আলম

কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিল করে তিনি বলেছেন, বগুড়ার দুই উপ-নির্বাচনে আমাকে নয়-ছয় করে হারানো হয়েছে। এখানে আমার অংশগ্রহণ একটা প্রতিবাদের মশাল বলতে পারেন। এজন্যই আমি ভোট করছি।

বৃহস্পতিবার দুপুর ২টায় আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) মনোনয়নপত্র জমা দেন হিরো আলম। এরপর সাংবাদিকদের তিনি বলেন, আমার পেছনে কেউ নেই। ভবিষ্যতে যদি কোনো দলে যোগ দেই তাহলে বুঝবেন আমার পেছনে কেউ আছে। আমি স্বতন্ত্র প্রার্থী, বিএনপি বা অন্য কোনো দল আমার সঙ্গে নেই।তিনি বলেন, বারবার তারা আমাকে কেন হারাইতেছে। আমার জেতা ভোট, কেন ক্ষমতা বুঝে পেলাম না। তারই পরিপ্রেক্ষিতে ভোট করছি। ওরা ওইখানে আমাকে হারাইছে। এখানে আমাকে হারাবে কিনা আমি দেখবো। প্রতিবাদের মশাল হিসেবে এখানে ভোট করছি। সুষ্ঠু নির্বাচন হলে আমাকে হারাতে পারবে না।

ঢাকা-১৭ আসনে মূলত এলিট শ্রেণির মানুষের বসবাস। এই এলিটদের ভোট পাবেন কি না জানতে চাইলে হিরো আলম বলেন, এলিট বলতে আপনি কী বোঝাতে চান? তারা ভোট দিতে আসেন কি না সেটা ভোটের দিন দেখবেন। কয়টা লোক আসে দেখবেন। শুধু ওইখানে এলিট শ্রেণি আছে, এর বাইরে নাই? শিক্ষিত লোক শুধু ওই এলাকায় আছে? কড়াইল বস্তি, ভাসানটেকে শিক্ষিত ব্যক্তিরা থাকে না? সব কি ওই এলাকায় থাকে?


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com