• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সৌদিতে ঈদ কবে জানা যাবে রবিবার

প্রকাশ: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:৩২
আপডেট: শনিবার, ১৭ জুন, ২০২৩ ৭:৩২

Capture 89

সৌদিতে ঈদ কবে জানা যাবে রবিবার

মুসলিমদের অন্যতম বড় উৎসব আসন্ন পবিত্র ঈদুল আজহা সৌদি আরবে কবে উদযাপিত হবে তা আগামীকাল রবিবার (১৮ জুন) জানা যাবে।

১৪৪৪ হিজরি সনের (আরবি বছরের) এগারোতম মাস জিলকদের ২৯তম দিন পড়বে আগামীকাল রবিবার। এদিন যদি বছরের শেষ মাস জিলহজের চাঁদ ওঠে, তাহলে আগামী ২৮ জুন সৌদিতে ঈদ পালন করা হবে।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের সুপ্রিম কোর্ট ইতোমধ্যে ১৪৪৪ হিজরি সনের জিলকদ মাসের চাঁদ দেখতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশটির সুপ্রিম কোর্ট বলেছেন, ‘সুপ্রিম কোর্ট রাজতন্ত্রের সকল মুসলিমকে ১৪৪৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ২৯ জিলকদের সূর্যাস্তের প্রতি নজর রাখার জন্য অনুরোধ করছে, যা আগামী ১৮ জুন ২০২৩ সালে পড়বে।’ জিলহজ মাসের চাঁদ ওঠার উপর নির্ভর করেই ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হবে। ধর্মীয় নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে পশু কোরবানির মাধ্যমে মুসলিম সম্প্রদায়ের মানুষ ঈদ পালন করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com