• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দীর্ঘদিন পর নতুন মিউজিক ভিডিওতে শুভ খান

প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩ ৩:০৮
আপডেট: রবিবার, ১৮ জুন, ২০২৩ ৩:০৮

99999856

দীর্ঘদিন পর নতুন মিউজিক ভিডিওতে শুভ খান

ডেস্ক নিউজ
দীর্ঘদিন পর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন শুভ খান। শিল্পী কাজী শুভর কণ্ঠে গাওয়া ‘প্রেম পিরিতির আগুন’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে তাকে। তার সঙ্গে আছেন জান্নাত আফরিন। এটি পরিচালনা করেছেন শিউল বাবু। গানটির সুর ও মিউজিক করেছেন রেজওয়ান শেখ। চিত্রগ্রাহক ছিলেন সোহেল খান। পবিত্র ঈদুল আজহায় সাউন্ডটেরে ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে গানটি।

প্রেম পিরিতির আগুন, গানে মডেল হওয়া প্রসঙ্গে শুভ খান বলেন, সব সময় গানে কাজ করা হয় না। প্রথমে ভালো অডিও তারপর ভালো পরিচালক ও গানের ভালো গল্প থাকলে একটা-দুইটা কাজ করি। এরইমধ্যে পূর্বাচলের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির শুটিং শেষ হয়েছে। তবে বেশ কিছু দিন ধরে ব্যাস্ত থাকার কারণে সেভাবে কাজ করতে পারছি না। ভাবছি সামনে থেকে অভিনয়ে নিয়মিত হবো। আসলে আমরা যারা গণমাধ্যমের সাথে জড়িত আছি আমাদের সময় বের করা খুবই কঠিন।তারপরও চেষ্টা করি ভালো কিছু করার। আর এই গানটিও হঠাৎ করে করা।

তিনি বলেন, পরিচালক বাবু ভায়ের সাথে আমার ভালো সম্পর্ক। বাবু ভাই হঠাৎ করে বলেছেন, ভালো একটা গান আছে, করেন। আমি তাই না করিনি। জানি তিনি ভালো কাজ করেন। আমার সাথে যে মডেল ছিল জান্নাত আফরিন সে ভালো অভিনয় করে সে নিয়মিত নাটকে কাজ করে। পবিত্র ঈদুল আজহায় নতুন মিউজিক ভিডিও আসছে এটা ভালোলাগার বিষয়। যেহেতু কাজী শুভ ভাইয়ের গানে আগে কখনো কাজ করিনি, তাই ভালো লাগাটা থাকবেই। গানটি শুভ ভাই অনেক দরদ দিয়ে গেয়েছেন, তার গানে সব সময় আলাদা একটা ভাবরস থাকে, যা এর আগেও দর্শক প্রমান পেয়েছে। কাজী শুভ ভাইয়ের একাধিক সুপার হিট গান রয়েছে তার গানে এই প্রথম আমার মডেল হয়ে ভালো লাগছে। আশা করি ‘প্রেম পিরিতির আগুন’ গানটিও দর্শকদের মন ছুঁয়ে যাবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com