• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জেবা জান্নাতের ওপর ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা

প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩ ১১:৫১
আপডেট: রবিবার, ১৮ জুন, ২০২৩ ১১:৫১

966696 20

জেবা জান্নাতের ওপর ডিরেক্টরস গিল্ডের নিষেধাজ্ঞা

বিনোদন ডেস্ক

টিকটকের পরিচিত মুখ জেবা জান্নাত। মিডিয়ায় যাত্রাটা খুব বেশি দিনের না। টিকটকের জনপ্রিয়তাকে পুজি করে অভিনয়ে জগতে পা রেখেছেন তিনি। অভিনয় নিয়ে কোন পুঁথিগত শিক্ষা না থাকলেও বেশ কিছু কাজ দিয়ে টুকটাক আলোচনায় এসেছেন। ইতিমধ্যে অভিযোগ পাওয়া যায় জেবা জান্নাত অসঙ্গতিপূর্ণ আচারণের কারণে অসন্তুষ্ট নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।

মুলত অসহযোগিতা ও অসদাচরণের কারণে অভিনয়শিল্পী জেবা জান্নাতকে কোনো ধরণের কাজে অভিনয়ের জন্যে নেবে না বলে জানিয়েছে টেলিভিশন নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়েছে, পেশাগত কাজের ক্ষেত্রে আপনার অসহযোগিতা ও অসদাচরণের জন্য আপনার বিরুদ্ধে আনীত আমাদের সম্মানিত সদস্য রাশেদা আক্তার লাজুকের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগটি নিষ্পত্তিতে কোনোরূপ সহযোগিতা না করায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সকল সদস্য অভিনয়শিল্পী হিসেবে আপনাকে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে সকল প্রকার নির্মাণ থেকে বিরত থাকবে। সিদ্ধান্তটি আগামী ২০ জুন ২০২৩ থেকে কার্যকর বলে গণ্য হবে।

টিকটকে মাধ্যমে পরিচিতি পাওয়া জেবা জান্নাত পরে নাটকে অভিনয় শুরু করেন। প্রথম তাকে দেখা যায় জয়নাল হাজারীর লাইভ শো অনুষ্ঠানে। পরে টেলিভিশন নাটকে নিয়মিত হন তিনি। এছাড়া ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশকিছু নাটকে অভিনয় করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com