আমিরাত বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে –
মিরসরাই উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের নেত্রী নাদিয়া নুসরাতকে ছাত্রলীগ সন্ত্রাসী কর্তৃক অপহরণ ও নির্যাতনের প্রতিবাদ জানিয়ে এক যুক্ত বিবৃতি প্রদান করেছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরাম সংযুক্ত আরব আমিরাতের যুগ্ম আহ্বায়ক এম এনাম হোসেন এবং জাতীয়তাবাদী ফোরামের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ জসিম উদ্দিন, আল আইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নিজের হেজাজি, আজমান বিএনপির সিনিয়র সহ-সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, আল আইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিমুর রহমান, মোসাপ্পাহ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মুছা আল মাহমুদ, আল আইন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আল আইন জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, দুবাই জাতীয়তাবাদী ফোরামের সহ সভাপতি সাইফুল ইসলাম, আবু তৈয়ব জসিম, মোঃ আরিফ, বোরহান উদ্দিন, মোঃ আব্দুল্লাহ, আনোয়ার আজিম, যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিস, নাজিম উদ্দিন, মন্জূর উদ্দিন, প্রমূখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৪ই জুন চট্টগ্রামে তারুন্যের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ছাত্রদল নেত্রী নুসরাত নাদিয়াকে মিরসরাই ইছাখালী শাহাজী বাজার এলাকা থেকে সন্ধার দিকে ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফার ছেলে পাবেল ও কামরুল এর নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত প্রথমে সিএনজিতে ও পরে পরিত্যক্ত ঘরে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতন চালায়। গণধর্ষণের চেষ্টাও করা হয়। নিজেকে রক্ষার জন্য বারবার থানা পুলিশকে ফোন দিলেও জোরারগঞ্জ থানা কোন সহযোগীতা করেনি। এক পর্যায়ে সন্ত্রাসীরা তার গায়ে হাত দিতে চাইলে সে চিৎকার করে গায়ে হাত না দিতে আকুতি মিনতি জানায়। পরবর্তীতে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের সামনে এই লোমহর্ষক ঘটনার বিবরণ দিলে পুলিশ উল্টো ছাত্রদল নেত্রীকে সহযোগিতা না করে তাকে মিথ্যা বিস্ফোরক মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণ করে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নুসরাত নাদিয়াকে অপহরণ ও শারীরিক নির্যাতন করার পরবর্তীতে থানা পুলিশের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। কাজেই এই ঘটনায় ছাত্রলীগ সন্ত্রাসী পাভেল, কামরুল গংদের সাথে জোরারগঞ্জ থানা পুলিশের একটি যোগসাজশ রয়েছে বলে প্রতীয়মান হয়।
বিবৃতিতে এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ। কোন ধরনের তালবাহানা ছাড়া অবিলম্বে নাদিয়া নুসরাতের নিঃশর্ত মুক্তির দাবিও জানান তারা। ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, অন্যথায় ছাত্রলীগ সন্ত্রাসী সহ অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন বিবৃতিদাতা আরব আমিরাত বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ।












