• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

ঢালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহির রহস্যময় পোস্ট!

প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩ ২:৫১
আপডেট: সোমবার, ১৯ জুন, ২০২৩ ২:৫১

 

বিনোদন ডেস্ক

ঢালিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। বর্তমানে মাতৃত্বকালীন অবসরে রয়েছেন। ছেলেকে নিয়েই তার সকল ব্যস্ততা। মাঝেমধ্যে যার ঝলক উঠে আসে সামাজিকমাধ্যমের পাতায়।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব মাহি। নিজের দৈনন্দিন জীবনের ভালোলাগা মন্দলাগা শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। আজ (১৯ জুন) ভোর ৪টা ১৬ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন নায়িকা। যেটি ঘিরে উঁকি দিচ্ছে রহস্য।

ওই পোস্টে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা অক্ষরে মাহি লিখেছেন, ‘মানুষের সাথে যুদ্ধ করা সম্ভব, জ্বীনের সাথে না।’ হঠাৎ অভিনেত্রীর এমন মন্তব্য কাকে উদ্দেশ্য করে লেখা তাও বোঝার কোনো উপায় নেই ভক্তদের।

ভোরে এই লেখা পোস্ট করার কিছুক্ষণ পরই কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন মাহি। রহস্যময় এই পোস্টে কোন জীবনযুদ্ধের ইঙ্গিত দিলেন অভিনেত্রী প্রশ্ন অনুরাগীদের।

রহস্যময় এই পোস্টের মাত্র ১০ ঘণ্টা আগে কুয়াকাটা যাবার কথা জানান তিনি। তারও ৪ ঘণ্টা আগে মাহি ভক্তদের জানান দেন, আর মাত্র ২ মাস পরেই জিম করে নিজেকে ফিট করে মিডিয়ায় ফিরবেন তিনি। তেমন ইঙ্গিতই ছিল তার পোস্টে।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সবাইকে মা হতে যাওয়ার সুসংবাদ দেন তিনি। গত ২৮ মার্চ রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম