• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে পর্যটকবাহী সাবমেরিন নিখোঁজ

প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৮:০৮
আপডেট: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ৮:০৮

 

সিএনএনের খবরে বলা হয়েছে, নিউফাউন্ডল্যান্ডের উপকূলে সাবমেরিনটির সন্ধানে অভিযান চলছে। সাবমেরিনটিতে পাঁচজন যাত্রী ছিল বলে মার্কিন কোস্ট গার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন।  টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রের প্রায় ৩৮০০ মিটার বা ১২ হাজার ৫০০ ফুট গভীরে পড়ে আছে। ছোট আকারের সাবমেরিনে করে পর্যটকরা ওই ধ্বংসাবশেষ দেখতে যান। পর্যটকদের আটলান্টিকের তলদেশে নিয়ে যাওয়ার কাজ করে বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট এক্সপিডিশন।

ধ্বংসস্তূপের কাছে যাওয়ার জন্য কয়েক দিনের ভ্রমণে হাজার হাজার ডলার ব্যয় হয়। ৮দিনের ভ্রমণের জন্য একজন যাত্রীর কাছে থেকে ২ লাখ ৫০ হাজার ডলার নেয় প্রতিষ্ঠানটি।

ওশানগেট এক্সপিডিশনের ওয়েবসাইট থেকে জানা গেছে, বর্তমানে তাদের একটি সাবমেরিন সমুদ্রের তলদেশে রয়েছে। এছাড়া ২০২৪ সালে আরও দুটি সাবমেরিন পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।

নিখোঁজ সাবমেরিনটিতে মাত্র পাঁচজন বসতে পারেন। এর মধ্যে তিনজন পর্যটক। বাকি দুজনের একজন সাবমেরিনের চালক ও অন্য আরেকজন কন্টেন্ট এক্সপার্ট। সমুদ্রতলে অবতরণ ও আরোহণে প্রায় আট ঘণ্টা সময়ের প্রয়োজন হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম