• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আপনার জন্য অসম্মানজনক পরিস্থিতি অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী‌কে দুদু

প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ২:২৬
আপডেট: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ২:২৬

9663696 3

আপনার জন্য অসম্মানজনক পরিস্থিতি অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী‌কে দুদু

ডেস্ক নিউজ
প্রধানমন্ত্রী শেখ হা‌সিনাকে উদ্দেশ্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, বেগম জিয়াকে মুক্তি দেন। তারেক রহমানকে দেশে আসতে দেন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙ্গে দেন। আর তা যদি না করেন তাহলে যে পরিস্থিতির মুখোমুখি হবেন, সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না। এটা যদি আপনার মাথায় না আসে তাহলে অসম্মানজনক পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে।

মঙ্গলবার (২০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বাংলাদেশে ভয়ংকর ও ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে না পারলে যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, দেশের জনগণ এক সাগর রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছে তাদেরকে অসম্মান করা হবে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে। এই সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্ববোধক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন দিতে পারলেই এই সংকট কেটে যাবে।

শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, বেগম জিয়াকে মুক্তি দেন। তারেক রহমানকে দেশে আসতে দেন। নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙ্গে দেন। আর তা যদি না করেন তাহলে যে পরিস্থিতির মুখোমুখি হবেন, সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না। এটা যদি আপনার মাথায় না আসে তাহলে অসম্মানজনক পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এই দেশবাসী কখনো স্বৈরাশাসক, কর্তৃত্ববাদী শাসকের কাছে মাথা নত করে না। পাকিস্তান আমলেও করে নাই। বাংলাদেশ আমলেও করে নাই। ভবিষ্যতেও করবে না।

তিনি বলেন, বাংলাদেশের উপর ভিসানীতি এসেছে সুষ্ঠু নির্বাচনের জন্য। সাতজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা এসেছিল মানবাধিকারের জন্য। আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত আমার দেশের জনগণের পক্ষে থাকলে তাহলে কোন কথা নাই। কিন্তু দেখতে পাচ্ছি নিশি রাতের অবৈধ সরকার শেখ হাসিনাকে রক্ষা করার জন্য বেশি ব্যস্ত হয়ে পড়েছে তারা। এটা ভালো বিষয় নয়।

সাবেক এই সংসদ সদস্য বলেন, এমন কোন জিনিস নাই যার দাম সরকার ৩/৪ গুন বাড়ায়নি। শুধু তাই নয়, যারা জাতিসংঘ শান্তি মিশনে আছে তাদেরকে হুমকির মুখে ফেলে দিয়েছে।

তি‌নি ব‌লেন, মানুষ আজ ভোটের অধিকার ফিরে পেতে চায়। নিশি রাতের সরকার নিশি রাতের ভোট এদেশের মানুষ আর চায় না। আগামীতে যদি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া না হয়, আর যদি কোন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে এর দায়ভার এই আওয়ামী লীগকে নিতে হবে।

তি‌নি আরো ব‌লেন, নতুন করে বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। আপনি সারের দাম বাড়িয়েছেন। আপনি ১৮ লক্ষ হাজার কোটি টাকা তসরুপ করেছেন। সেই টাকাগুলো দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করেন। আপনার দলের লোকজনের কাছে অনেক অস্ত্র আছে এই অস্ত্রগুলা আপনি ক্লোজ করার ব্যবস্থা করেন। আপনি ১০ মিলিয়ন টাকা বিদেশে পাচার করেছেন।

দুদু ব‌লেন, আমাদের দাবি হলো দেশনেত্রী বেগম জিয়াকে মুক্তি দিতে হবে। তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আসতে দিতে হবে। পার্লামেন্ট ভেঙে দিতে হবে। এই দেশবাসী কখনো স্বৈরাচারী সরকারের পক্ষে ছিল না। এই স্বৈরাচারী সরকারকে ক্ষমতা চুত‍্য করার জন্য সবাইকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন তাতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মনির, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের যুগ্ন আহবায়ক নাদিম চৌধুরী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন সরদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com