• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হলিউডে ঘুরছেন কেয়া পায়েল

প্রকাশ: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ১১:৪৫
আপডেট: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ ১১:৪৫

96633362352

হলিউডে ঘুরছেন কেয়া পায়েল

বিনোদন ডেস্ক

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। বর্তমানে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানকার বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন তিনি। যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করছেন সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

সম্প্রতি কেয়া তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশকিছু ছবি শেয়ার করেন। যেখানে তাকে দেখা যায় গোলাপি স্কার্ট টপ ও ব্লু হোয়াইট জিন্সে হলিউডের সামনে দাঁড়িয়ে আছেন। যুক্তরাষ্ট্র ঘুরতে গেলে এখানে ছবি তোলার একটা ইচ্ছা থাকে। সেই ইচ্ছাটাই পূরণ করেছেন তিনি। তার সংক্ষিপ্ত একটি সংকেত তিনি তার ক্যাপশনে লিখেছেন। হাই লিখে দুটি ভালোবাসার ইমোজি জুড়ে দেন এই অভিনেত্রী।

কেয়া পায়েল এ মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন। সেখানে ঘোরাঘুরির পাশাপাশি ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশ নেবেন। এবারের মিউজিক অ্যাওয়ার্ড হবে জ্যামাইকার আমাজুরা হলে, ২৫ জুন। আর ভার্জিনিয়ায় ১ জুলাই হবে ফিল্ম অ্যাওয়ার্ড।

এবারের ঢালিউড অ্যাওয়ার্ডে অন্য যারা থাকবেন তাদের মধ্যে জেমস, তাহসান, চিরকুট ব্যান্ড, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, পূজা চেরী, গায়ক প্রতীক হাসান, অভিনেত্রী কেয়া পায়েল অন্যতম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com