• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নোয়াখালীতে এটিইউ’র অভিযানে নাশকতা মামলার আসামি গ্রেফতার

প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩ ২:২৭
আপডেট: বুধবার, ২১ জুন, ২০২৩ ২:২৭

966633696 5

নোয়াখালীতে এটিইউ’র অভিযানে নাশকতা মামলার আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নাশকতা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এ সময় আসামির থেকে নাশকতার কাজে ব্যবহৃত ২ টি মুঠোফোন জব্দ করা হয়।

বুধবার (২১ জুন) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো.মাহবুবুর রহমান (৪০) উপজেলার চৌমুহনী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের নাজিরপুর এলাকার আবদুর সামাদ মাস্টার বাড়ির মৃত আদুর সামাদের ছেলে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি সন্ত্রাস নিরোধ মামলার পলাতক আসামি। মামলাটি এন্টি টেরোরিজম ইউনিট তদন্ত করছে। গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেরোরিজম ইউনিটের একটি টিম তাকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com