• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

সিলেট সিটি নির্বাচনে সংরক্ষিত আসনে নির্বাচিত হলেন যারা

প্রকাশ: বুধবার, ২১ জুন, ২০২৩ ১০:০৪
আপডেট: বুধবার, ২১ জুন, ২০২৩ ১০:০৪

 

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ১৪টি সংরক্ষিত আসনে মোট ৮৭ নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দেওয়ার মাধ্যমে ১৪ জন সংরক্ষিত কাউন্সিলর নির্বাচিত করেছেন মাহানগরবাসী।

সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে ১৪ ওয়ার্ডে নির্বাচিত সংরক্ষিত কাউন্সিলররা হলেন-

১নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।
২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি। যিনি হেলিকপ্টার প্রতীকে নির্বাচন করেছেন।
৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু। যিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।
৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: রুহেনা খানম মুক্তা। যিনি টিফিন ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।
৫নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু। যিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।
৬নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম। যিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।
৭নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন নার্গিস সুলতানা। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।
৮নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন শারমিন আকতার রুমি। যিনি আনারস প্রতীকে নির্বাচন করেছেন।
৯নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ছমিরন নেছা। যিনি গ্লাস প্রতীকে নির্বাচন করেছেন।
১০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন আয়শা খাতুন কলি। যিনি বই প্রতীকে নির্বাচন করেছেন।
১১নং ওয়ার্ডে এখনো গননা চলছে।
১২নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন মোছা: হজেরা বেগম। যিনি চশমা প্রতীকে নির্বাচন করেছেন।
১৩নং ওয়ার্ডে এখনো গননা চলছে।
১৪নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন বাবলি আকতার। যিনি ডলফিন প্রতীকে নির্বাচন করেছেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম