• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

নিখোঁজ সাবমেরিনের কেউই আর বেঁচে নেই

প্রকাশ: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ৯:৫০
আপডেট: শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ৯:৫০

Capture 114

নিখোঁজ সাবমেরিনের কেউই আর বেঁচে নেই

যে এলাকায় নিখোঁজ সাবমেরিন টাইটানের খোঁজে অনুসন্ধান চলছে, সে এলাকায় সাবমেরিনটির ধ্বংসাবশেষ ক্ষেত্র বা ডেবরি ফিল্ড (যে অঞ্চল জুড়ে ধ্বংসাবশেষ থাকে) সন্ধান মিলেছে। 

ধ্বংসাবশেষ দেখতে যাওয়া সাবমেরিন টাইটানের সব অভিযাত্রী মারা গেছেন। মার্কিন কোস্টগার্ড আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানিয়েছে। সাবমেরিন টাইটান পরিচালনাকারী সংস্থা ‘ওশেনগেট’র পক্ষ থেকেও একই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২২ জুন) বিকেল ৩টার দিকে এ তথ্য জানানো হয়।

মৃত্যুর তথ্য জানিয়ে রিয়ার অ্যাডমিরাল জন মাগার বলেন, ‘মার্কিন কোস্টগার্ডের পক্ষ থেকে সাবমেরিনে থাকা পাঁচ অভিযাত্রীর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তবে টাইটানের সাব-বোর্ডে থাকা পাঁচ অভিযাত্রীর মরদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হবো কি না, তা নিশ্চিত করে বলতে পারবো না।’

অন্যদিকে, এক বিবৃতিতে ওশেনগেটের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা এখন বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে, আমাদের সিইও স্টকটন রাশ, শাহজাদা দাউদ, তার ছেলে সুলেমান দাউদ, হামিশ হার্ডিং, পল নারজিওলেটকে আমরা হারিয়ে ফেলেছি।’

গত রবিবার টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে পাঁচ আরোহীকে নিয়ে রওনা দেয় টাইটান। এর ১ ঘণ্টা ৪৫ মিনিট পর সেটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকেই সেটি উদ্ধারে তৎপরতা শুরু করে বেশ কয়েকটি দেশের উদ্ধারকারী দল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com