• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চলমান আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকতর সম্পৃক্ত করতে হবে: শিমুল বিশ্বাস

প্রকাশ: শনিবার, ২৪ জুন, ২০২৩ ১০:৪৮
আপডেট: শনিবার, ২৪ জুন, ২০২৩ ১০:৪৮

98885652

চলমান আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকতর সম্পৃক্ত করতে হবে: শিমুল বিশ্বাস

ডেস্ক নিউজ

শ্রমজীবী মানুষ বর্তমানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে দেশের মালিকানা যেমন কেড়ে নিয়েছে, তেমনি শ্রমিক-কৃষকের পেটে লাথি মেরেছে। সংকট উত্তোরণে আন্দোলনে এই সরকারকে বিদায় করে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, চলমান আন্দোলনে শ্রমজীবী মানুষকে অধিকতর সম্পৃক্ত করতে হবে। এজন্য দেশব্যাপী শ্রমজীবী মানুষের জাগরণ সৃষ্টি করতে হবে।

শনিবার (২৪ জুন) ময়মনসিংহ প্রেস ক্লাবে ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিমুল বিশ্বাস। দেশব্যাপী বিভাগীয় সদরে ‘শ্রমজীবী মানুষের জাগরণ’—শীর্ষক সমাবেশ সফল করতে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

শিমুল বিশ্বাস বলেন, সকল শ্রেণিপেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে রাহুমুক্ত করতে হবে। সেজন্য দেশব্যাপী তারুণ্যের সমাবেশ হচ্ছে। শ্রমজীবী মানুষের সমাবেশেরও প্রস্তুতি চলছে।

তিনি বলেন, অচিরেই চূড়ান্ত আন্দোলনের ডাক আসবে। সেই ডাকে সকলকে জানবাজি রেখে রাজপথের ফয়সালা ছিনিয়ে আনতে হবে।

প্রস্তুতি সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সরকার দেশকে খাদের কিনারায় নিয়ে গেছে। ভোটারবিহীন নির্বাচনের নামে প্রহসন করে আবারও ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেশকে আন্তর্জাতিক খেলার মাঠে পরিণত করছে। তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় সকলকে চূড়ান্ত আন্দোলনের সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।

শ্রমিক দলের ময়মনসিংহ কমিটির সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুস সোবহানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন—বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির, ফিরোজ জামান মামুন মোল্লা, শ্রমিকদলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম-আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু এবং শ্রমিক দলের জেলা ও মহানগর নেতারা এবং ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতারা বক্তব্য রাখেন ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com