• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দ.আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

প্রকাশ: রবিবার, ২৫ জুন, ২০২৩ ৫:৩১
আপডেট: রবিবার, ২৫ জুন, ২০২৩ ৫:৩১

985663

দ.আফ্রিকায় নোয়াখালীর ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটু শহরে ডাকাতের গুলিতে এক নোয়াখালীল ব্যবসায়ী নিহত হয়েছেন। ।

নিহত মো.হারুন (৪৩) জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দীঘির পাড় এলাকার শহীদ ডাক্তার বাড়ির আবিদ মিয়ার ছেলে।

শনিবার (২৫ জুন) সন্ধ্যায় সোয়েটুত শহরের মিডল্যান্ডসে নিহতের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ৮বছর আগে আফ্রিকায় যান হারুন। সেখানে সোয়েটুত শহরে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন হারুন। ওই সময় সেই দেশি কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশে হামলা চালায়। একপর্যায়ে ডাকাতদল হারুনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সে এক ছেলে ও এক মেয়ের জনক ছিল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com