• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় পার্টি ‘সরকারের দালাল’ অপবাদ থেকে রক্ষা পেতে চায় : ওবায়দুল কাদের

প্রকাশ: রবিবার, ২৫ জুন, ২০২৩ ৭:১২
আপডেট: রবিবার, ২৫ জুন, ২০২৩ ৭:১২

9666360 9

জাতীয় পার্টি ‘সরকারের দালাল’ অপবাদ থেকে রক্ষা পেতে চায় : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

জাতীয় পার্টি ‘সরকারের দালাল’ এই অপবাদ থেকে নিজেদের রক্ষা করতেই সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামাী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় পার্টি সরকারের অতিরিক্ত বিরোধিতা বা সমালেচনা করছে, এমন প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্বাচন নিয়মমতো হবে। নির্বাচনের নিয়ম সংবিধানে সন্নিবেশিত রয়েছে। সে অনুযায়ীই নির্বাচন হবে।

রবিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর সেতুভবনে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়াকে চীনা দূতাবাসের উপহারের প্যাকেট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বাসায়ও এসেছে। আমার বাসায়ও এসেছে। এটা বড় কোনো ইস্যু নয়।

তিনি বলেন, বাংলাদেশের সক্ষমতার প্রতীক পদ্মাসেতু সম্প্রসারিত করেছে দেশের অর্থনৈতিক সম্ভাবনার দিগন্ত। আর নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির জনসমর্থন ১০ শতাংশে নেমে এসেছে কিনা তা ভেবে দেখা উচিত।

অনুষ্ঠানে জানানো হয়, পদ্মাসেতু উদ্বোধনের পর শনিবার রাত ১২টা পর্যন্ত মোট ৫৬ লাখ ৭৫ হাজার যানবাহন চলাচল করেছে। দৈনিক গড়ে সাড়ে ১৫ হাজার যানবাহন পারাপার হচ্ছে। পদ্মাসেতু সংরক্ষণে সকলকে যত্নবান হওয়ার আহ্বান জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিতি ছিলেন সেতু বিভাগের সচিব মনজুর হোসেন, পদ্মা সেতু প্রকল্পের পরিচালক সফিকুল ইসলামসহ সেতু বিভাগ, সেতু কর্তৃপক্ষ ও সেতু নির্মান প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com