• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আড়াইহাজারে ২টি স্কুল মাঠে আ’লীগ নেতাদের অবৈধ গরুর হাঠ

প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৭:৪৪
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৭:৪৪

9666856 10

আড়াইহাজারে ২টি স্কুল মাঠে আ’লীগ নেতাদের অবৈধ গরুর হাঠ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ২টি স্কুলের মাঠে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা পশুর হাট বসিছে। স্কুল গুলো হলো আতাদী উচ্চ বিদ্যালয়ের মাঠ ও জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ।
জানা গেছে, আতাদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনা হেনা কেয়া আতাদী মনিরুজ্জামান মোল্লা ও মজিবুর রহমান ভুইয়া বালুর মাঠে হাটের ইজারা নেয়। কিন্তুু নিষেধাজ্ঞা অমান্য করে হাট বসানো হয়েছে স্কুলের মাঠে। ফলে স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। আতাদী স্কুল মাঠে গত সোমবার হাট বসছে। এতে মাঠের ব্যাপক ক্ষতি হয়েছে।
অপরদিকে জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাট বসবে মঙ্গলবার। এর আগে রোববারও উক্ত স্কুলেরমাঠে হাট বসানো হয়েছিল। স্থানীয়রা জানান, স্কুল মাঠে গরুর হাট বসালে স্কুলের পরিবেশ ও বাচ্চাদের খেলার মাঠ দীর্ঘদিন নোংরা আবর্জনায় ভরে থাকে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক হাসনা হেনা কেয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠাফোনের কল রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ জানান, স্কুলের পাশে মাঠে অনুমতি দেওয়া হয়েছে। কেউ যদি স্কুলে বসায় ব্যবস্থা নিব। এর আগে সুলতানসাদী স্কুলের মাঠে হাট বসানো হলেও প্রশাসন তা বন্ধ করে দেয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com