• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

কেন্দ্রীয় যুবদল নেতা কে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচছা

প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৮:০৯
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৮:০৯

96663696 2 12

কেন্দ্রীয় যুবদল নেতা কে যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচছা

কাতার প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান এ আর মামুন খান তার নিজ উপজেলায় আগমনের উদ্দেশ্যে আজ ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জ – নাজিরপুর – পিরোজপুর হয়ে মঠবাড়ীয়া পৌঁছেছেন, তার যাত্রা পথে নাজিরপুর উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচছায় সিক্ত করেন, তাকে বহনকারী সাদা রংয়ের হাইস মাইক্রোবাস টি নাজিরপুরের চৌঠাইমহল বাস স্ট্যান্ডে পৌছানোর সাথে সাথে নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জেলা যুবদলের সদস্য মাজেদুল কবীর রাসেল এর কর্মী সমর্থকরা শ্লোগান শুরু করেন, পরবর্তীতে তাকে উপজেলা যুবদল ও ছাত্রদলের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়, এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক রেজাউল করিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপন, সাবেক ছাত্রদলের আহবায়ক মাজেদুল কবীর রাসেল, উপজেলা ছাত্রদলের আহবায়ক শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পী, কলেজ সদস্য সচিব মাঈনুল ইসলাম মঈন সহ বিভিন্ন ইউনিটের যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

এ সময় এর আর মামুন খান সবাই কে ঐক্যবদ্ধ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে সাড়া দিয়ে স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার অনুরোধ জানান ও সরকার বিরোধী আন্দোলনে শরিক হয়ে নির্যাতিত সকল নেতা কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com