• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ দফা দাবি বাস্তবায়ন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে : কাইয়ুম চৌধুরী

প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৮:৫০
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৮:৫০

9663586

১০ দফা দাবি বাস্তবায়ন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে : কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুঃশাসন, লাগামহীন লুটপাট, তেল, গ্যাস সহ নিত্যপণ্যের উর্দ্ধগতিতে দেশের মানুষ আজ অতিষ্ঠ। ভয়াবহ দূর্নীতির মাধ্যমে বেপরোয়া ভাবে দেশের টাকা লুটপাট করে দেশকে অর্থনৈতিক ভাবে অস্থিত্ব সংকটে ফেলেছে সরকার। এমন পরিস্থিতিতে দেশে রিজার্ভ ফুড়িয়ে যাচ্ছে। ডলার সংকটের কারনে পণ্য আমদানি করা যাচ্ছে না।

কুইকরেন্টাল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা বলে দেশকে কুইকলি শেষ করে দিয়েছে। এখন আর বিদ্যুৎ যায়না, মাঝে মধ্যে আসে। এমন অবস্থা সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি শিল্প কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সংকটের করনে কৃষকরা জমিতে সেচ দিতে পারছে না। সর্বোপরি এখন এখন ভয়াবহ সংকটে রয়েছে। দেশকে সংকটমুক্ত করতে হলে বিএনপির ঘোষিত দশ দফা দাবি বাস্তবায়ন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। সময় আর বেশী বাকি নেই, অচিরেই ফ্যাসিবাদের পতন হয়ে দেশে গণতন্ত্রিক সরকার প্রতিষ্টা হবে ইনশাআল্লাহ।

সোমবার দুপুরে দক্ষিণ সুরমার কামাল বাজার ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে সাংগঠনিক মতবিনিময় কালে প্রাধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কামাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বিএনপি নেতা কোহিনূর আহমেদ, সম্পাদক মাহবুব আলম, সুহেল ইবনে রাজা, এনামুল হক মাক্কু, সেলিম আহমদ, গোলাম হোসেন সুহেল, মোসতাক আহমদ, সুমন আহমদ বিপ্লব, গিয়াস মিয়া, সফিক মিয়া, আব্দুর মহিম, ফয়সল আহমদ, সাহেদ আহমদ, হিরন মিয়া, সৈয়দ সাইফুর রহমান, শামসুদ্দিন শুভ, নুর আলী, শেখরুল ইসলাম, জুয়েল আহমদ, ইমরান হোসেন রানা, সামছু মিয়া, মুজিবুর রহমান, এনাম আহমদ, জুয়েল আহমদ প্রমুখ।

এদিকে, এর আগে কামাল বাজার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ সালামের কবর জিয়ারত করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ সাথে ছিলেন।।সম্প্রতি তিনি ইন্তেকাল করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com