• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জুনেদকে সংবর্ধনা প্রদান

প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৮:৫৫
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩ ৮:৫৫

966696695

মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জুনেদকে সংবর্ধনা প্রদান

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য জুনেদ আহমদ উচ্চ শিক্ষা শেষ করে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আগমন উপলক্ষে বিমান বন্দরে সংবর্ধনা প্রধান করা হয়। ২৫ জুন বিকেলে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে ফুল দিয়ে সংবর্ধনা প্রধান করা হয়। বিমান বন্দরে সংক্ষিপ্ত সমাবেশ করে মটর শুভা যাত্রা সহকারে উনার বাসায় পৌঁছে দেওয়া হয়।

মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সদস্য সচিব জহিরুল ইসলাম আলাল এর পরিচালনায় এসময় উপস্থিত বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো. তাহের, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বকস, সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক যুবদল নেতা দুলাল আহমদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ খান জুনেদ, ৯ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক এম,সুয়েব আহমদ, মহানগর যুবদল নেতা ইমন আহমদ, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ রেনু, ৮ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আরমান শেখ, মহানগর ছাত্রদলের অন্যতম সদস্য রুবেল আহমদ, এবাদুর রহমান সজিব প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com