আসন্ন পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও বিএনপির কেন্দ্রীয় শীর্ষ নেতারা কে কোথায় অবস্থান করবেন তা দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
চুড়ান্ত আন্দোলন সংগ্রামের দ্বারপ্রান্তে নির্বাচনের আগে ঈদুল আজহা’র শুভেচ্ছা বিনিময়ের জন্য
দলের সক্রিয় নেতৃবৃন্দকে এলাকায় দলের নেতাকর্মী ও জনগণের সাথে থাকার জন্য দলটির হাইকমান্ড থেকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানা গেছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করবেন। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুদূর লন্ডনে পরিবার ও স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পালন করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকো’র পরিবার সুদূর লন্ডনে অবস্থান করছেন। তারা সেখানে ঈদ উদযাপন করবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকা ঠাকুরগাঁও ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের করব জিয়ারত করবেন। ঈদের পরদিন ঢাকায় আসবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অসুস্থ থাকায় ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। তবে তিনি যেকোনো মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবেন।
বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান, সদস্য মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর, বেগম সেলিমা রহমান ঢাকায় এবং ডক্টর আব্দুল মঈন খান গ্রামের বাড়ি নরসিংদীতে ঈদের নামাজ আদায় করে এরপর ঢাকায় আসবেন।
দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বাইরে থাকবেন বলে জানা গেছে। তিনি লন্ডন হয়ে আমেরিকা যাবেন। আর তিনি না গেলে তার নিজ এলাকা চট্টগ্রামে ঈদ উদযাপন করবেন। ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবারো সেখানেই ঈদ উদযাপন করবেন। দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ দেশের বাইরে চিকিৎসাধীন আছেন। তিনি সেখানেই ঈদ পালন করবেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকায় ঈদ উদযাপন করবেন
বিএনপির কেন্দ্রীয় সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল তার নিজ এলাকা জামালপুরে ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।
এছাড়াও বিএনপি সিনিয়র ও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এছাড়া বিএনপি মিডিয়া সেল আহবায়ক ও চেয়ারপারসনের একান্ত সচিব ঢাকায় থাকছেন। মিডিয়া সেল অন্যান্য সদস্যগণ নিজ নিজ সুবিধা মতো ঈদের নামাজ আদায় করবেন।












