• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

আজ আরোয়ার জন্মদিন কবে ফিরবে ওর বাবা

প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩ ১১:৫৭
আপডেট: সোমবার, ২৬ জুন, ২০২৩ ১১:৫৭

আজ আরোয়ার জন্মদিন কবে ফিরবে ওর বাবা

আজ আরোয়ার জীবনে সবচেয়ে খুশির দিন। বাবা মার কোল আলো করে আজকের এই দিনে ও পৃথিবীতে এসেছিল। মিষ্টি, পবিত্র, ফুটফুটে চেহারা দেখে সেদিন সবাই বলেছিল এই মেয়ে একদিন অনেক বড় হবে। দেখতে দেখতে ওর জীবনে এগারোটি বসন্ত চলে গেল।
‌।২০১২ সালের ২৬ শে জুন জন্মগ্রহণ করে আরোয়া।দেড় বছর হতে না হতেই ২০১৩ সালের ৪ ডিসেম্বর আরোয়ার প্রিয় বাবা তেজগাঁও থানার সাবেক ৩৮ নং ওয়ার্ড (বর্তমান ২৫) বিএনপির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও মানবদরদী নেতা সাজেদুল ইসলাম সুমন গুম হয়ে যায়।দেখতে দেখতে প্রায় সাড়ে নয় বছর শেষ হয়ে গেল,আজ ও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।প্রতিবছরই জন্মদিন ও ঈদ আসে শিশু আরোয়ার কাছে তার বাবা ফিরে আসে না।বাবার আদর,স্নেহ,ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে শিশু আরোয়ার যেভাবে বেড়ে ওঠার কথা সেভাবে বেড়ে উঠতে পারেনি।স্কুলে গেলেও তেমন কারো সাথে কথা বলে না।বাসায় কেউ যদি যায়,কাছে এসে বাবার ছবি দেখিয়ে তোমরা কি আমার বাবাকে দেখেছ?আচ্ছা বাবা কবে আসবে?জবাবে নিরব অশ্রু ফেলা ছাড়া আর কিছু বলার থাকে না।পাশে বসা থাকা আরোয়ার মা নাসিমা আক্তার ও কাঁদতে থাকে।বড় বোন রাইতা একটু বড় হয়েছে,সেও যেন পাথর হয়ে গিয়েছে।সবসময় চুপচাপ থাকে।আরোয়ার আজ এগারো বছর পূর্ণ হল।সে জানে না কবে তার বাবা ফিরে আসবে।করোনা দূর্যোগে কত প্রিয় মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে।কত মানুষ আক্রান্ত হয়ে আছে কিন্তু শিশু আরোয়ার প্রিয় বাবা সুমন কোথায় আছে কেমন আছে আজ ও তা অধরা।আরোয়া তার পিতার সাথে ২৯ জুলাই, ২০২৩ পবিত্র ঈদুল আযহা পালন করতে চায়।এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন আরোয়ার পরিবার। গতকাল ২৫ জুন জাতীয় প্রেসক্লাবের সামনে মায়ের ডাক এর আয়োজনে মানববন্ধনে আরোয়াকে কিছু বলতে বললে সে শুধু এইটুকু বলেছে ফিরে এসো বাবা, বাবা,বাবা।
আরোয়ার শুভ জন্মদিনে তার বড় বোন রাইতা শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু সেই শুভেচ্ছায় হৃদয়ে রক্তক্ষরণ র‍য়েছে, রয়েছে বাবা ফিরে আসার আকুলতা।আরোয়ার বড় চাচু সাইফুল ইসলাম শ্যামল সহ পরিবারের সদস্যরা তার জন্মদিনে শুভেচ্ছা ও দোয়া দিয়েছে।প্রত্যাশা করেছে ফিরে আসুক ওর বাবা। আরোয়ার দাদী , গুম হওয়া সুমনের মা সন্তান ফিরে আসার অপেক্ষায় থাকতে থাকতে এখন নীরব হয়ে গেছেন।প্রতিদিন তিনি অপেক্ষায় থাকে, এই বুঝি তার ছেলে ফিরে আসবে। আরোয়া, রাইতা ওদের জীবনে আনন্দের দিন আসলে ও, বাবা ফিরে না আসায় সেই আনন্দ বেদনায় পরিনত হয়।
শুভ জন্মদিন আরোয়া,তুমি যেখানে থাকো ভালো থেকো,সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।সুস্থভাবে ফিরে আসুক তোমার পিতা, এই হোক আমাদের প্রত্যাশা।

মোঃ মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com