• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই ঈদ আ’লীগ সরকারের শেষ ঈদ : সালাম

প্রকাশ: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ১১:২৪
আপডেট: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩ ১১:২৪

96663696 37

এই ঈদ আ’লীগ সরকারের শেষ ঈদ : সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, ঈদ এলেও মানুষের মাঝে কোনো আনন্দ নেই। গণতন্ত্র নেই, নেই বাকস্বাধীনতা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ আজ অসহায়। নিম্ন মধ্যবিত্ত পরিবার আজ ঢুকরে কাঁদছে। পরিবার পরিজনকে ঠিকমতো আহার দিতে পারছে। সরকারের অবাধ লুটপাটে দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে।

তিনি বলেন, অত্যাচারিত এবং নিষ্পেষিত মানুষগুলো এবার ঘুরে দাঁড়াতে চায়। তারা শপথ নিয়েছে, সরকার পতনের একদফা আন্দোলনে জনগণ বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে মাঠে থাকবে। এই ঈদ আওয়ামী লীগ সরকারের শেষ ঈদ।

মঙ্গলবার বিকেলে মোহাম্মদপুর আদাবরে শনি বীর হাউজিং সোসাইটিতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রমজীবীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাম বলেন, এই আওয়ামী লীগ এতবেশী অবিচার ও অন্যায় করেছে যে- তারা ভালোমতো জানে জনগণ তাদের ক্ষমা করবে না। তাই তারা দমন-পীড়ন করে ক্ষমতা ধরে রাখতে চায়। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ইতোমধ্যে আমাদের অনেকে শহীদ হয়েছেন। আর কতজনকে হত্যা করবেন? আর কত রক্ত চান? জনগণ এবার আরো রক্ত দিতে প্রস্তুত। তারপরও এই জালিম সরকারের পতন ঘটিয়েই আপামর জনতা রাজপথ ছাড়বে।

আদাবর থানা শ্রমিক দলের আহবায়ক বাদল বাবুর সভাপতিত্বে সদস্য সচিব নজরুল ইসলাম সুমনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন- আদাবর থানা বিএনপির আহবায়ক নাসিরউদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য অ্যাডভোকেট আকতার হোসেন, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল হোসেন তালুকদার টুয়েল, আদাবর থানা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ মাসুম বাবুল, বিল্লাল হোসেন পাটোয়ারী, আজিজ শেখ, মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সিরাজুল ইসলাম, ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com