• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বর্তমানে দেশের জনগণ মনে করে আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই : মির্জা ফখরুল

প্রকাশ: বুধবার, ২৮ জুন, ২০২৩ ১১:২২
আপডেট: বুধবার, ২৮ জুন, ২০২৩ ১১:২২

9666333696 4

বর্তমানে দেশের জনগণ মনে করে আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমানে দেশের জনগণ মনে করে আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই। শুধু সাধারণ জনগণই না, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মনে করেন তিনি আর ক্ষমতায় নেই। যে কারণে তিনি বলেছেন সেন্টমার্টিন দিয়ে ক্ষমতায় আসার কথা। কারণ তিনিও বুঝে গেছেন যে, তিনি আর ক্ষমতায় নেই।’

বুধবার (২৮ জুন) বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল আরো বলেন, ‘জনগণের একটাই লক্ষ্য, তা হলো একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় আনা। আমরা বলছি না বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসুক। যে পঞ্চদশ সংশোধনীর দোহাই দিয়ে সরকার ক্ষমতায় থাকতে চায় সেই পঞ্চদশ সংশোধনী বৈধ নয়। বিচারকদের রায় বিরোধী, সংবিধান বিরোধী এটা পাস করা হয়েছিল, যেটা কোনোমতেই গ্রহণযোগ্য নয়।’

আওয়ামী লীগের আত্মবিশ্বাসও কমে গেছে- দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী বুঝতে পেরেছেন যে তিনি ক্ষমতায় নেই এবং তিনি বুঝতে পেরেছেন যে বাংলাদেশের মানুষ তাকে আর ক্ষমতায় দেখতে চায় না। এই সরকার মানুষের মুক্ত চিন্তা-ভাবনাগুলোকে সমৃদ্ধ করার কোনো চেষ্টাই করেনি, তাদের প্রচেষ্টাই ছিল শিক্ষাব্যবস্থাকে অব্যবস্থায় পরিণত করা। আর উন্নয়নের নামে কিছু স্ট্রাকচার তৈরি করে লুটপাট করা।’

এর আগে বিএনপি জেলা কার্যালয়ের জিয়া স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন মির্জা ফখরুল।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সহ-সভাপতি নূর করিম, পৌর সভাপতি শরিফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com