• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সম্পন্ন

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ১:৪৭

96001 1

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সম্পন্ন

নিউজ ডেস্ক
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনু‌ষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে ইমামতি করেন তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক ড. মাওলানা মুশতাক আহমেদ। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া মিরপুর, ঢাকার মাওলানা সৈয়দ মো. ওয়াহিদুজ্জামান।

নামাজ শেষে বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করা হয়। দেশের প্রধানবিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, উত্তর সিটি করপোরেশন মেয়র মো. আতিকুর রহমান, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ এ জামাতে অংশ নেন।

এর আগে বৃ‌ষ্টি উপেক্ষা করে সকাল থেকে ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসেন। পল্টন মোড়, মৎস্য ভবন ও হাইকোর্টের সামনে তিন‌টি চেকপোস্ট পার হয়ে ঈদগাহ ময়দানে আসেন মুসল্লিরা।

ঈদগাহ ময়দানের ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে এক সঙ্গে হাজার হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করছেন। এদিকে, প্রধান ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার কথা বিবেচনায় রেখে পল্টন মোড়, মৎস্য ভবন মোড় ও শিক্ষাভবনের মোড়ে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com