• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

প্রবাস

সমগ্র মুসলিম উম্মাহকে যুক্তরাজ্য বিএনপির পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৩:১১
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৩:১১

 

যুক্তরাজ্য ও বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত জাতীয়তাবাদী দলের সকলস্থরের নেতাকর্মী, সমর্থক ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি। এক বিবৃতিতে যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ বলেন, ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক সুখ-শান্তি ও সমৃদ্ধি, সমাজে সৃষ্টি হোক সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন, মহান আল্লাহ তায়ালার দরবারে এই প্রার্থনা জানাই। পবিত্র ঈদুল আযহার এই দিনে আমরা গভীরভাবে স্মরণ করছি, স্বৈরাচারী সরকার কর্তৃক গুম, হত্যা, নির্যাতন –নিপীড়ন ও মিথ্যা মামলায় কারান্তরীণ বিরোধী দলের সকল নেতাকর্মীদেরকে। ফ্যাসিবাদী আওয়ামী সরকার আজ সমগ্র দেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, দেশ আজ এক মহাক্রান্তিকাল অতিক্রম করছে। নিশিরাতের অবৈধ সরকার মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়ে গনতন্ত্রকে করেছে নির্বাসিত, হরণ করেছে মানুষের বাকস্বাধীনতাকে, সর্বোপরি মৌলিক অধিকার গুলোকে করেছে পদদলিত। স্বৈরাচারী সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশে বাকশাল কায়েম করেছে। সীমাহীন দুর্নীতি, মেগা প্রজেক্টের নামে কমিশন বাণিজ্য ও লুটপাটের মাধ্যমে বিদেশে সম্পদের পাহাড় গড়ে তুলে সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছে । আওয়ামী বাকশালি সরকার মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ভীত হয়ে রাজনৈতিক হীনস্বার্থ চরিতার্থ করার উদ্দেশে তাঁকে কারাবন্দী করে রেখেছে ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পবিত্র ঈদুল আযহার চেতনায় জাগ্রত হয়ে দেশের এই ক্রান্তিকাল লগ্নে আমরা গনতন্ত্রকামী জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার প্রতিস্টা, মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদাকে মুক্ত করে দেশে গনতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে নেবো ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম