• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

উন্নয়নের নামে প্রজেক্ট করে অর্থ লুট করা হচ্ছে: মির্জা আব্বাস

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৫:৫৯
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৫:৫৯

9666585 2 3

উন্নয়নের নামে প্রজেক্ট করে অর্থ লুট করা হচ্ছে: মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার বলছে উন্নয়ন উন্নয়ন। কিসের উন্নয়ন? দেশে উন্নয়নের নামে প্রজেক্ট করে অর্থ লুট করে পাচার করা হচ্ছে। যার কারণে আজ ডলার সংকট, টাকার সংকট। যত সংকট তা টাকা পাচারের জন্য।

বৃহস্পতিবার (২৯ জুন) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

966633696 10

মির্জা আব্বাস বলেন, শহীদ জিয়া এ দেশের উন্নয়নের স্থপতি। তিনিই উন্নয়নের ধারা সৃষ্টি করেছিলেন। উন্নয়নের যে অগ্রগতি তা শুরু করেছিলেন জিয়াউর রহমান। যে গণতন্ত্র শহীদ জিয়া প্রতিষ্ঠা করেছিলেন সে গণতন্ত্র আজ হাইজ্যাক (ছিনতাই) হয়ে গেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতন অতি সন্নিকটে। যার কারণে তারা এখন প্রলাপ বকছেন। পতন সন্নিকটে দেখে তারা তাদের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিয়েছেন। আশা করি, সরকার তা আর করবে না। কারণ, যতই অত্যাচার করুক, এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। এ দেশের মালিক জনগণ। জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ঈদের পর একদফা আন্দোলন করবো। এ দেশ কারো রাজত্বে চলে না।

966633696 9

জনগণ আজ অতিষ্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এ থেকে জনগণকে রক্ষা করতে হলে, হাইজ্যাক হওয়া গণতন্ত্র ফিরিয়ে দিতে একদফা আন্দোলন ছাড়া বিকল্প নেই। আজ আমাদের অনেক কর্মী জেলে আছে। আমি বিএনপির পক্ষ থেকে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আশাকরি, আন্দোলনের মাধ্যমে তাদের মুক্ত করবো।

এ সরকার ক্ষমতায় আসার পর সবকিছুর দাম কয়েকগুণ বেড়েছে। এর কারণ অবাধ লুটপাট। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে হলে, বিএনপিকে আবার ক্ষমতায় আনতে হবে।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com