• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আন্তর্জাতিক

জাপানে ওকিনাওয়ার নাগো শহরেনদীর পানি লাল, আতঙ্কে স্থানীয়রা

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৬:৪৭
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৬:৪৭

জাপানে ওকিনাওয়ার নাগো শহরেনদীর পানি লাল, আতঙ্কে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

জাপানে ওকিনাওয়ার নাগো শহরে প্রবাহিত নদীর পানি টকটকে লাল হয়ে যাওয়া স্থানীয়রা বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, এই রং আসলে ওরিয়ন ব্রুয়ারিজ নামের একটি প্রতিষ্ঠানের।

খাবারে ব্যবহৃত রং ছড়িয়ে পড়াতেই নদীটির পানি লাল হয়ে গেছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে। বিয়ার প্রস্তুতকারী ওই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, সম্ভবত গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, সেখানকার একটি বন্দরে কনটেইনার ছিদ্র হলে এ ঘটনা ঘটে। কনটেইনারে থাকা ওই রং নদীর পানির সঙ্গে মিশে যাওয়ায় যে উদ্বেগ দেখা দিয়েছে, সে জন্য ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। তবে ওরিয়ন ব্রুয়ারিজ বলেছে, এই রঙে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

যুক্তরাষ্ট্রের এজেন্সি ফল টক্সিক সাবস্ট্যান্স অ্যান্ড ডিজিজ রেজিস্ট্রি জানিয়েছে, এই রং সাধারণ ওষুধ ও প্রসাধনীতে ব্যবহার করা হয়। সাধারণত এই রং নিরাপদ বলেই বিবেচনা করা হয়।

ওরিয়ন ব্রুয়ারিজের প্রেসিডেন্ট হাজিমে মুরানো বলেন, তারা এ ঘটনা তদন্ত করে দেখছেন। কীভাবে রং পানিতে গিয়ে মিশল, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য পদক্ষেপ নেবে প্রতিষ্ঠানটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com