• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৭:০৫
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৭:০৫

রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ শুরু

নিউজ ডেস্ক

রাজধানীতে নির্ধারিত সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নেমেছে দুই সিটি করপোরেশনের কর্মীরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২৪ ঘণ্টায় এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছে।

সেই লক্ষ্যে দুই সিটি করপোরেশনের প্রায় ১৯ হাজার কর্মী বর্জ্য অপসারণে কাজ করছেন। বৃহস্পতিবার (২৯ জুন) দুপুর ১টার পর দুই মেয়র বর্জ্য অপসারণের কার্যক্রম উদ্বোধন করলে পরিচ্ছন্নতাকর্মীরা কাজে নেমে পড়েন।

বর্জ্য অপসারণে ডিএসসিসির নিজস্ব ৩৫৭টি বিভিন্ন ধরনের যান-যন্ত্রপাতি (পে-লোডার ১০টি, বেকহো-লোডার ৪টি, স্কিড লোডার ৯টি, টায়ার ডোজার-৭টি, চেইন ডোজার ৩টি, ডাম্প ট্রাক-৯৬টি, কম্পেক্টর- ৫৩টি, পানিবাহী গাড়ি-৯টি ইত্যাদি) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত হাতগাড়ি, বেলচা, কাটা ও টুকরিসহ অন্যান্য প্রয়োজনীয় মালামাল ওয়ার্ড পর্যায়ে সরবরাহ করা হয়েছে।

অন্যদিকে ডিএনসিসি এলাকার বর্জ্য অপসারণের জন্য ৬টি এস্কেভেটর, ৪টি চেইন ডোজার, ২টি ট্যায়ার ডোজার ও ১টি পে-লোডার নিয়োজিত রাখা হয়েছে।

ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এক বার্তায় জানান, ৮ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনে নিয়ন্ত্রণ কক্ষ/কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বর্জ্য অপসারণের জন্য দুই সিটি করপোরেশনে সংশ্লিষ্টদের ছুটি বাতিল করেছে। কোরবানির বর্জ্য অপসারণের জন্য ডিএসসিসির প্রায় ৯ হাজার ও ডিএনসিসির ১০ হাজার কর্মী কাজ করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com