• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আন্তর্জাতিক

সুইডেনে কোরআন পোড়ানো ইরাকি যুবককে আটক করল পুলিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৭:৩০
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জুন, ২০২৩ ৭:৩০

 

আন্তর্জাতিক ডেস্ক

সুইডেনের স্টকহোম মসজিদের সামনে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ইরাকি যুবককে আটক করেছে পুলিশ। ছবি: এএফপি

ঈদুল আজহার দিনে সুইডেনের স্টকহোম মসজিদের সামনে কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় ইরাকি যুবককে আটক করেছে পুলিশ। নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে উসকানির অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই ইরাকি যুবকের নাম সালওয়ান মোমিকা (৩৭)। তিনি কয়েক বছর আগে ইরাক থেকে সুইডেনে অভিবাসিত হন। বাক্‌স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতেই তিনি এমনটি করেছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘এটা গণতান্ত্রিক অধিকার। এখন যদি কেউ বলে এটা করা যাবে না, তাহলে তা গণতন্ত্রের জন্য হুমকি।’

সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, মোমিকার বিক্ষোভ আইনগত দিক থেকে বৈধ, কিন্তু উপযুক্ত নয়। এখানে পুলিশের অনুমতি দেওয়া বা না দেওয়ারও কিছু নেই।

আজ বৃহস্পতিবার ঘটনাস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতির মধ্যে প্রায় বেশ কয়েকজন মুসলমান আরবিতে কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদ জানাচ্ছিলেন। হ্যান্ডমাইকে মোমিকা তাঁদের জবাবও দিয়েছেন। তবে তাঁদের মধ্য পুলিশের ব্যারিকেড ছিল।

সুইডিশ কর্তৃপক্ষ বলেছে, কোরাআন পোড়ানোয় আইনশৃঙ্খলার ব্যাঘাত ঘটেনি, তবে মসজিদের খুব কাছে কোরআন পোড়ানোয় মোমিকাকে আটক করা হয়েছে। তাপপ্রবাহের মধ্যে আগুন জ্বালানোর অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘনের জন্যও তদন্ত করা হচ্ছে।

স্টকহোমের নোয়া ওমরান (৩২) নামের এক শিল্পী এ ঘটনাকে ‘পাগলামি’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘এটি গণতন্ত্র ও স্বাধীনতার নামে ঘৃণা ছড়ানো। গণতন্ত্র এমনটি নয়।’

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মোমিকার এই কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘ইসলামবিদ্বেষী এমন কাজ কখনোই মত প্রকাশের স্বাধীনতার অজুহাতে মেনে নেওয়া যায় না।’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম