নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান নিশিরাতের সরকারের ভয়াবহ দুঃশাসনের ফলে এ পবিত্র ঈদেও মানুষের মনে কোন আনন্দ নেই। চাল, চিনি, তেলসহ নিত্যপণ্যের উর্ধ্বগতিতে মানুষ এখন দিশেহারা। ঈদের দিনেও অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে মানুষ ।
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় এক বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে সারাদেশের মানুষ জেগে উঠেছে। বিএনপির সমাবেশে সাধারণ মানুষ দলে দলে যোগ দিচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এ সরকারের পতন ঘটবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় হবে।
মিছিলে আরও অংশ নেন অধ্যাপক সাইফুল ইসলাম, সাবেক ছাত্র নেতা সঞ্জয় দে রিপন, ওমর ফারুক কাওসার, আমান উল্লাহ আমান, ইমাম হোসেন, রাশেদুল আমিনসহ কয়েকশ নেতাকর্মী। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে নাইট এঙ্গেল মোড় হয়ে আবার নয়াপল্টনে এসে শেষ হয়। মিছিল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেয়া হয়।












