• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিগগিরই বিরোধীদের এক দফার আন্দোলনের রূপরেখা ঘোষণা

প্রকাশ: শুক্রবার, ৩০ জুন, ২০২৩ ৪:৫৪
আপডেট: শুক্রবার, ৩০ জুন, ২০২৩ ৪:৫৪

813C3911 3214 4374 95FF 73BB8A0CA49B

শিগগিরই বিরোধীদের এক দফার আন্দোলনের রূপরেখা ঘোষণা

ডেস্ক নিউজ

জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী আন্দোলন জোরদার করছে বিরোধী দলগুলো। অভিন্ন দাবি নিয়ে শিগগিরই আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে। তবে দাবি আন্দোলনের রূপরেখা ঘোষণা একক মঞ্চ থেকে হবে না-কি আলাদা আলাদা মঞ্চ থেকে হবে তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি গণতন্ত্র মঞ্চ ও অন্যান্য দলের সঙ্গে আলোচনা করছে। দলগুলোর মধ্যে কিছু বিষয়ে মতদ্বৈততা থাকলেও তা কাটিয়ে উঠা যাবে বলে নেতারা আশা করছেন।

মধ্য জুলাইয়ে যৌথ রূপরেখা ঘোষণা দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। যৌথ রূপরেখা ঘোষণার পর থেকে মূলত এক দফার আন্দোলন শুরু হয়ে যাবে বলে বিরোধী নেতারা জানিয়েছেন।

সূত্রের দাবি জুলাইয়ের শুরুতে দলগুলো বৈঠক করে যৌথ ঘোষণার দফাগুলো চূড়ান্ত করবে। যার ভিত্তিতে আগামীর আন্দোলন চলবে।

বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, সরকার বিরোধী আন্দোলনে সফলতা আসলে এবং নির্বাচনে বিজয়ী হলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের যৌথ রূপরেখা চূড়ান্ত করা হয়েছে। সমমনা দলগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করে, দলীয় ফোরামে আলোচনার পর এই রূপরেখা চূড়ান্ত করা হয়। এর আগে বিএনপি ঘোষিত ২৭ দফার সঙ্গে সমন্বয় করে এই ৩১ দফা চূড়ান্ত করা হয়েছে।

চূড়ান্ত রূপরেখায় নির্বাচনে জয়ী হলে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব করা হয়েছে। ওই সরকার ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে।

‘যৌথ রূপরেখা’ নিয়ে গত সোমবার সকালে গুলশানে বিএনপির সঙ্গে বৈঠক করেছে গণতন্ত্র মঞ্চ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com