• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

খেলা

আমাদের অধিনায়ক যদি না থাকে তাহলে খেলবো কীভাবে : পাপন

প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৮:৫৪
আপডেট: শনিবার, ৮ জুলাই, ২০২৩ ৮:৫৪

 

অবশেষে অবসর ভেঙে আবারও ক্রিকেটে ফিরছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। একদিনের ব্যবধানেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন তিনি। 

এর আগে দুপুরে তামিমকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। এই বৈঠকের পর নিজের সিদ্ধান্ত বদলানোর কথা জানান তামিম। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।

পাপন বলেন, ‘আমার সব সময় একটা ধারণা হয়েছিল সংবাদ সম্মেলনটা দেখে। এতো ক্ষোভ, হয়তো ও আবেগেই সিদ্ধান্তটা নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল,ওর সঙ্গে সামনাসামনি বসতে পারলে হয়তোবা এর একটা সমাধান পাবো। আজ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, সে যে অবসরের চিঠিটা দিয়েছে সেটা সে তা ফিরিয়ে নিয়েছে। সে অবসর নেয়নি। ’

পাপন আরও বলেন, ‘সে যেহেতু শারীরিক ও মানসিকভাবে এখনও ফিট না। সে জন্য সে দেড়মাস ছুটি নিয়েছে। এই দেড়মাসে পুনর্বাসনে থেকে খুব শিগগিরই সে আমাদের ক্রিকেটে ফিরে আসবে। ’

তামিমের অবসর ভেঙে ফেরার প্রতিক্রিয়া জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘অবশ্যই আমাদের জন্য স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে তাহলে খেলব কীভাবে। ’

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম