• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল দাবি : মান্নার

প্রকাশ: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ৯:১৯
আপডেট: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ৯:১৯

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল দাবি : মান্নার

স্টাফ করেসপন্ডেন্ট

দেশের ১৭ কোটি মানুষই বিরোধী দল দাবি করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পুলিশ গুলি করবে না-এমন নিশ্চয়তা পেলে এই সরকারকে বিদায় করতে ১৭ কোটি মানুষই আন্দোলনে নামবে। সরকারকে বিদায় করেই তারা ঘরে ফিরবে।

‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার বিকেলে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। পুরানা পল্টনের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার মাহফিল হয়।

মান্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে শক্তিশালী বিরোধী দল নেই’। অথচ বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জনগণের ন্যায্য দাবি নিয়ে রাজপথে আন্দোলন করছে, কর্মসূচি পালন করছে। কিছু দিন আগে বিএনপির স্বাধীনতা র‌্যালিতে রেকর্ড সংখ্যক লোক হয়েছে। হাজার হাজার নেতাকর্মী নিয়ে প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশে করেছে। অথচ প্রধানমন্ত্রী শক্তিশালী বিরোধী দল খুঁজে পাচ্ছেন না। প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনি একবার বলুন, গণতন্ত্রের দরজা খুলে দিচ্ছি। তারপর আপনি ঘরের মধ্যে বসেই দেখতে পাবেন দেশে বিরোধী দল আছে কিনা।

সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ উল্লেখ করে তাদেরকে বিদায় করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাগরিক ঐক্যের এই সভাপতি।

সংগঠনের ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং মহাসচিব হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির আব্দুল হাই শিকদার, জাগপার রাশেদ প্রধান, তাঁতী দলের ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের রবিউল ইসলাম রবি, জাসাসের ডা: আরিফুর রহমান মোল্লা, শাহবাগ বিএনপির রাইসুল ইসলাম চন্দন, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com